বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

খামারে নেপিয়ার ঘাস খেয়ে মারা গেল ২৭ গরু

নেপিয়ার ঘাস খেয়ে খামারের ২৭ গরুর মৃত্যু। ছবি : সংগৃহীত
নেপিয়ার ঘাস খেয়ে খামারের ২৭ গরুর মৃত্যু। ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় নেপিয়ার ঘাস খেয়ে একটি খামারের ২৭টি গরু মারা গেছে। গত শনিবার (৮ জুন) থেকে এখন পর্যন্ত সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযিদ এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

খামারের মালিক জাহেরুল ইসলাম বলেন, গত শনিবার আমার খামারে কর্মরত লোকজন বৃষ্টির পর নেপিয়ার কাঁচা ঘাস কেটে গরুগুলোকে খাওয়ান। এরপরই গরুগুলো অসুস্থ হতে শুরু করে। পরে এখন পর্যন্ত খামারের ২৭টি গরু মারা গেছে। এতে সব মিলিয়ে আমার আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খামারে সব মিলিয়ে দুই শতাধিক গরু ছিল।

তিনি বলেন, আমরা ধারণা করছি, ঘাসের নাইট্রেট বিষক্রিয়ার কারণেই ফুড পয়জনিংয়ের কারণে এই গরুগুলো মারা যাচ্ছে। আমি তিন বছর ধরে এই খামার পরিচালনা করি, কখনোই এ ধরনের সমস্যা হয়নি। এই প্রথমবার এ ধরনের সমস্যা হলো। সমস্যা হওয়ার পরপরই উপজেলা লাইভস্টক অফিসার, জেলা লাইভস্টক অফিসার বিভাগীয় অফিসারেরা এসে পরিদর্শন করেছেন।

পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার জানান, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। তারা ঘাসের নমুনা সংগ্রহ করছেন। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলম জানান, খামারি আমাদের আগে জানাননি। আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে আমার উপজেলা অফিসারকে জানাই। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, হঠাৎ করে বেশি কাঁচা ঘাস খাওয়ানোতে বিষক্রিয়া হয়ে এ ধরনের সমস্যা হয়েছে। আমরা এখানকার খাবারের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছি। পরীক্ষার পর আসল সমস্যার কারণ জানা যাবে। বর্তমানে খামারটি আমাদের তত্ত্বাবধানে আছে।

এ ব্যাপারে খামারির সঙ্গে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করছে এবং খোঁজ খবর রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X