সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে আফসার খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে কি সাপে তাকে দংশন করেছিল তা জানা যায়নি।

আফসার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে রয়েছে।

আফসারের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি ঘাস কাটার উদ্দেশ্যে চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালিপুর এলাকায় যান। দুপুর ১২টার দিকে তাকে সাপে দংশন করে। এরপর তার আত্মীয়-স্বজন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ কাপুরিয়া জানান, আফসারকে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছেন এবং এন্টিভেনম প্রদান করেছিলেন। কিন্তু তীব্র বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়। রোগীর উপসর্গ ও ক্ষতস্থান দেখে বিষধর সাপের কামড় ছিল বলে ধারণা করছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X