মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৫:২৩ এএম
অনলাইন সংস্করণ

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামারশালায়

মৌলভীবাজারের কুলাউড়ার একটি কামারশালায় ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। ছবি : কালবেলা
মৌলভীবাজারের কুলাউড়ার একটি কামারশালায় ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। ছবি : কালবেলা

হাপরের বাতাসে কয়লার আগুনে পুড়ছে লোহা। চোখে-মুখে ক্লান্তির ছাপ। জ্বলন্ত আগুনের তাপে কপাল থেকে অনবরত পড়ছে ঘাম। তবুও থেমে নেই দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরির কাজ। কাজ বেশি থাকায় সকাল থেকে রাত পর্যন্ত একনাগাড়ে চলে কামারশালায় হাতুড়ি পেটানোর কাজ।

সরেজমিনে এমন দৃশ্যই চোখে পড়েছে মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন হাট-বাজারের কামারশালায়। কেননা, পবিত্র ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়েছে কামার শিল্পীদের।

মাংস কাটা, পশু জবাই করা ও চামড়া ছড়ানোর পুরোনো সরঞ্জামাদির শান দেওয়া, নতুন লোহা পুড়িয়ে ধারালো দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরির কর্মযজ্ঞ চলছে দ্রুত গতিতে।

উপজেলার সকল কামার শালা এখন মাংস কাটার সরঞ্জামাদি তৈরির টুং টাং শব্দে মুখরিত। এসব সরঞ্জামাদি কিনতেও ক্রেতারা ভিড় করছেন।

সরেজমিনে উপজেলার রবিরবাজারে দেখা গেছে, লাল আগুনের লোহায় পিটুনিতে সরগরম হয়ে উঠেছে কামারের দোকানগুলো। কামার শিল্পীরা, ছুরি, বঁটি, চাকু ও চাপাতি তৈরিতে কাজ করছেন।

উপজেলার রবিরবাজারের নূর মিয়া কর্মকার বলেন, এখন কয়লা ও লোহা শান দেওয়ার পাথরসহ সব কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচামালের দাম বাড়লেও তৈরি পণ্য সেই অনুপাতে দাম বাড়িয়ে বিক্রি করা সম্ভব হচ্ছে না। সারা বছর কাজের ব্যস্ততা কম ছিল। এখন কোরবানির এ সময়টায় অনেক কাজ হাতে এসেছে।

আজমত আলী নামের এক ব্যবসায়ী জানান, অনেক বছর থেকে এ পেশার সঙ্গে জড়িত আছি। আগের চেয়ে সব কিছুর দাম বেড়েছে।

তিনি জানান, এখন বাজারে একটি বড় দা (বটি) ওজন ও আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা, চাপাতি প্রকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকা, ছোরা ২৫০ থেকে ৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X