গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০২:৪১ এএম
অনলাইন সংস্করণ

তুরাগ নদীতে গোসল করতে গিয়ে শ্রমিক নিখোঁজ

তুরাগ নদীতে গোসল করতে গিয়ে শ্রমিক নিখোঁজ

বনভোজনে গিয়ে তুরাগ নদীতে গোসল করার সময় তীব্র পানির স্রোতে ইব্রাহিম লাদেন (৬০) নামে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের এক শ্রমিক ভেসে গিয়েছেন। শনিবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইব্রাহিম টঙ্গীর আউচপাড়া মোল্লা বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের শ্রমিক পদে চাকরী করতেন তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ জুলাই) গাজীপুর সিটিকরপোরেশনের ৫৪ নং ওয়ার্ড থেকে চার শতাধিক লোক স্থানীয়ভাবে বনভোজন করতে যায়। ৫টি ট্রলার নিয়ে তারা সকালে টঙ্গীর গুটিয়া থেকে আশুলিয়ার ইয়ারপুরে যায়। সেখানে দুপুরের খাওয়া দাওয়ার আগে সবাই গোসল করে। এসময় নাতীকে গোসল করিয়ে ট্রলারে রেখে নিজে গোসল করতে গিয়ে ইব্রাহিম লাদেন তুরাগের তীব্র পানির স্রোতে ভেসে যায়।

সঙ্গে সঙ্গে অন্য ট্রলার নিয়ে তাকে উদ্ধার করতে না পেরে ৯৯৯-এ ফোন করা হয়। বিকেলে ডুবুরী দল উদ্ধার কাজ শুরু করার পর সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত হয়। রোববার (২৩ জুলাই) সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

বনভোজনের নেতৃত্ব থাকা ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির মোল্লা জানান, স্থানীয়ভাবে চার শতাধিক লোক বনভোজনে গেলে ইব্রাহিম লাদেনও যান। সেখানে গোসল করতে গিয়ে তুরাগ নদীর তীব্র স্রোতে তিনি ভেসে যান। অন্য ট্রলার দিয়ে খুঁজে না পেয়ে ৯৯৯-এ ফোন করে ডুবুরী দল নিয়ে আসা হয়। ডুবুরীরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে ইব্রাহিমকে উদ্ধার করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X