পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩৩ বছর পর বাড়ি ফেরা সেই মোবারক মারা গেছেন

মোবারক হোসেন। ছবি : সংগৃহীত
মোবারক হোসেন। ছবি : সংগৃহীত

থানার ওসির বদলি হয়ে গেছে। তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ৩৩ বছর পর গত ৮ নভেম্বর বাড়িতে ফিরে আসেন মোবারক হোসেন। বাড়ি ফেরার এক মাসের মাথায় মারা গেলেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।

মোবারক হোসেনের বড় ছেলে জামাল উদ্দিন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘ ৩৩ বছর পর হারানো বাবাকে ফিরে পেয়ে দুই স্ত্রীসহ দুই সংসারের ছেলে মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সন্তানরা আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে অসুস্থ বাবাকে সেবা শুশ্রূষা করছিলেন। কিন্তু বার্ধক্যজনিত নানা রোগে মোবারক হোসেন বাড়িতে আসার পর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের প্রথম স্ত্রী আঁখি আক্তারের সংসারে ৫ ছেলে ও ২ মেয়ে, দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমের সংসারে ৩ ছেলে ২ মেয়ে। তাদের মধ্যে মনোমালিন্যের জেরে অভিমান করে ১৯৯২ সালে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান মোবারক হোসেন।

দীর্ঘ ৩৩ বছর পর পরিবারের সদস্যরা মোবারক হোসেনকে ময়মনসিংহ গৌরীপুর উপজেলার রাজবাড়ি এলাকায় খুঁজে পান। মোবারক হোসেনের বড় ছেলে জামাল উদ্দিনসহ পরিবারের সদস্যরা মোবারক হোসেনকে গত ৮ নভেম্বর বাড়িতে নিয়ে আসেন।

মোবারক হোসেনের স্ত্রী ও পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের কর্মচারী আনোয়ারা আক্তার বলেন, তার নিরুদ্দেশ হওয়ার পর সমাজের মানুষ নানা কথা বলেছিল। মৃত্যুর আগে তিনি বাড়িতে ফিরে আসায় আমরা খুশি হয়েছিলাম। তার কাছে ক্ষমা চেয়েছি। ভুল বুঝাবুঝিরও অবসান হয়েছে। মৃত্যুর আগে তার সঙ্গে কথা বলতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এখন তার ওপর আমার কোনো অভিমান অভিযোগ নেই। আমরা সবাই তাকে ক্ষমা করে দিয়েছি। তিনিও আমাদের ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ যেন তাকে বেহেস্তবাসী করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X