গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৮ দিন ধরে নিখোঁজ হাফেজ সিফাত

হাফেজ মো. সিফাত শেখ। ছবি : কালবেলা
হাফেজ মো. সিফাত শেখ। ছবি : কালবেলা

বরিশালে রহস্যজনকভাবে নিখোঁজের আট দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি হাফেজ মো. সিফাত শেখের (১৫)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, নিখোঁজ হাফেজ সিফাত শেখ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের নানা বাড়ি থেকে গত ৩০ নভেম্বর সকালে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মারকাজ মাদ্রাসার ছাত্র। সিফাতের বয়স যখন দুই বছর, তখন তার বাবা উজ্জ্বল শেখ নিরুদ্দেশ হয়ে আর ফেরেননি। পরবর্তীতে সিফাতের মা সিমা বেগমের অন্যত্র বিয়ে হয়।

স্থানীয়রা জানান, বাবা-মায়ের আদর থেকে বঞ্চিত সিফাত তার নানির কাছে ধুরিয়াইল গ্রামে বড় হয়। পরে নানির তত্ত্বাবধানে সিফাত পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইরকান্দি এলাকার একটি মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়।

পরে সিফাতকে আগৈলঝাড়া উপজেলা সদরের মারকাজ মাদ্রাসায় ভর্তি করানো হয়। সিফাত কয়েক দিন আগে নানির কাছে বেড়াতে আসে। পরবর্তীতে ৩০ নভেম্বর সকালে নানির বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। সেই থেকে এখনো তার কোনো সন্ধান মেলেনি।

সিফাতের নানি কুলসুম বেগম জানান, তার নাতি সিফাত মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, হাফেজ সিফাতের নিখোঁজের সাধারণ ডায়েরি পেয়েছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X