বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে কোরবানির পশুর হাট ক্রেতাশূন্য

ক্রেতাশূন্য হয়ে পড়েছে কোরবানি পশুর হাট। ছবি : কালবেলা
ক্রেতাশূন্য হয়ে পড়েছে কোরবানি পশুর হাট। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে ঈদের আগের দিন অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে কোরবানি পশুর হাট। বাজারে এখনো অনেক গরু রয়েছে কিন্তু গরু হিসেবে ক্রেতার উপস্থিতি নিতান্তই কম। এমনটাই দেখা গেছে উপজেলার বেশ কয়েকটি গরুর হাটে।

রোববার (১৬ জুন) গারুরিয়া বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে দেউলি ও লক্ষ্মীপাশা অস্থায়ী গরুর বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রচুর গরু রয়েছে এ ছাড়াও বোয়ালিয়া বাহাদুরপুর, ছাদের হাট, চামটা গোহাটেরও একই অবস্থা। গরুর চেয়ে ক্রেতা উপস্থিতি অনেক কম। তবে গত কয়েক বছরের চেয়ে দেশি গরুর উপস্থিতি অনেকটা কম লক্ষ করা গেছে এবারে।

লক্ষ্মীপাশা বাজার দেশি ষাঁড় নিয়ে আসা উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের জয়নাল বেপারি জানান, শনিবার ষাঁড়টি ৮৫ হাজার টাকা মূল্য বলছে কয়েকজন। আজকে ৮০ হাজার টাকার বেশি কেউ বলছে না তবে ৯৫ হাজার টাকা হলে বিক্রি করে দেব।

বিহারিপুরের ব্যবসায়ী আশরাফ আলি গরু নিয়ে এসেছেন বোয়ালিয়া বাহাদুরপুর । তিনি জানান, আজকে চালান দর হলে গরু বিক্রি করে দেব। এ পর্যন্ত যে কয়জনে মূল্য বলেছে সবাই চালান থেকে ১০ হাজার টাকা কম বলছে।

দুধল ইউনিয়নের ছাদের হাটে গরু বিক্রি করতে আসা একই ইউনিয়নের সুন্দর কাঠি গ্রামের, মো. বজলুর তালুকদার বলেন, প্রতি বছরের চেয়ে এবার গরুরদাম অনেক কম, তারপরও কিনছেনা ক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, গরু হিসেবে ক্রেতা অনেক কম। বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে। ইতোমধ্যে অধিকাংশ মানুষ গরু কিনে ফেলেছে। এ ছাড়াও ঘূর্ণিঝড় রিমালের কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X