চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ নিরাপত্তায় প্রস্তুত সিএমপি : কৃষ্ণ পদ রায়

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা

রাত পোহালে ঈদ। আর ঈদে নগরবাসীর নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি সিএমপির। ঈদ জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ পুরো ব্যবস্থা সিসিটিভির আওতায় থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) কৃষ্ণ পদ রায়।

রোববার (১৬ জুন) সকালে নগরের ওয়াসাসংলগ্ন জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন তিনি।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, কুরবানির পশুর হাটে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে। কোনো ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকিও নেই। আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না। তবে সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে।

কৃষ্ণ পদ রায় বলেন, সিএমপির সুইপিং টিম ও K-9 স্কোয়াডের মাধ্যমে ঈদগাহ মাঠের নিরাপত্তা-ব্যবস্থা সম্পূর্ণ নিরীক্ষা করা হয়েছে। আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আশেপাশে স্ট্যান্ডবাই থাকবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদের মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় হেফাজতে রাখার জন্যও তিনি পরামর্শ দেন। পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন করতেও তিনি পরামর্শ প্রদান করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোসা. সাদিরা খাতুন, উপ-পুলিশ কমিশনার (কাউন্টারটেররিজম) মোহাম্মদ লিয়াকত আলী খান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X