বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৪:০১ এএম
অনলাইন সংস্করণ

কৃষক দল নেতা মেহেদী হাসান পলাশের ঈদ শুভেচ্ছা বিনিময়

উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। ছবি : কালবেলা
উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।

মেহেদী হাসান পলাশ বলেন, ঈদ মানে আনন্দ। কিন্তু দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সরকারের দুঃশাসনে মানুষের মাঝে কোনো ঈদের আনন্দ নেই। তাদের কাছে ঈদ আনন্দ আজ ম্লান হয়ে গেছে। তাই সংকট উত্তোরণে এই সরকারকে বিদায় করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. আব্দুল্লাহ আল মুহসিন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম, সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম সেন্টু, স্বপন সিকদার, দেলোয়ার হোসেন সবুজ, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ আকাশ, দরিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেন্টু মাস্টার, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক উপন্যাসীর উদ্দিন, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ মেম্বার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন মেম্বার, বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মহান বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, রুপুসদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হানিফ মিয়া মাঝি, সাধারণ সম্পাদক মো. পলাশ, সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাসখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাদল গাজী, উপজেলা কৃষক দলের সভাপতি ওয়াসি উদ্দিন মেহেদী, সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, তাইহান আহমেদ ফাহাদ, অন্তু, আব্দুল কুদ্দুস, ইসমাইল হোসেন, যুবদলের আবুল কালাম, হৃদয় মিয়া, জাহাঙ্গীর, জিল্লুর রহমান, মোহাম্মদ রানা সরকার, লিটন, শ্রমিক দলের বিল্লাল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১১

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১২

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১৩

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৪

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৫

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৬

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৭

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৮

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৯

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

২০
X