তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

চলনবিলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

চলনবিলে ট্রলারে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। ছবি : কালবেলা
চলনবিলে ট্রলারে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। ছবি : কালবেলা

চলনবিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। নাম শুনলেই গা ছমছম করে ওঠে। থইথই জলে উথালপাতাল ঢেউ। তবে এবার বর্ষা মাসের শুরুতে নেই চলনবিলে পানি। তবুও যতটুকু পানি আছে সেই পানিতেই নৌকায় মাইক, সাউন্ড বক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে তরুণ যুবকেরা।

সারাদিনের ভ্যাপসা গরম উপেক্ষা করে পবিত্র ঈদুল আজহার আনন্দ উদ্‌যাপন করতে সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে গত দুদিন থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপচে পড়া ভিড় বেড়েছে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতেছেন সবাই।

মঙ্গলবার (১৮ জুন) সরেজমিনে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া সড়কে অবস্থিত ৯ ও ১০ নং ব্রিজ, সগুনা ইউনিয়নের কুন্দইল ব্রিজ, মাগুড়া বিনোদ ইউনিয়নের লাভ ব্রিজ ও তাড়াশ পৌর শহরে অবস্থিত শিশু পার্ক ঘুরে দেখা গেছে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সব বয়সের নারী-পুরুষ ও শিশুদের সরগরম উপস্থিতি।

বিশেষ করে শিশু, কিশোর, কিশোরী ও তরুণ-তরুণীসহ নানা বয়সী লোকজন ছুটে আসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। বর্ষা মৌসুমে চলনবিলে মনোরম পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদের আনন্দ সপরিবার নিয়ে উপভোগ করেছে সবাই।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসা ফারজানা খাতুন, আশরাফুল ইসলাম, লালন এক্কা, জাহানারা চৌধুরি, আফসানা খাতুন মিম, রোকসানা খাতুন, তুলি সরকার বলেন, গত তিন বছর হলো ঈদে আমরা এখানে ঘুরতে আসছি। আমরা এখানে এসে খুবই এনজয় করেছি।

বগুড়া জেলার ধুনট উপজেলার শিমুলদিয়া গ্রাম থেকে প্রথমবারের মতো বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছেন মাসুম সরকার। তিনি জানান, চলনবিলে এবার পানি না থাকলেও বিভিন্ন বড় বড় ব্রিজের দুই পাশে সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ। প্রাকৃতিক বাতাসে বসে থাকতে বেশ আনন্দ পেয়েছেন। আবারও পরিবার নিয়ে আসবেন।

মাগুড়া গ্রাম থেকে নাজনীন নাহার সপরিবারে ব্রিজে ঘুরতে যান। তিনি জানান, ভ্যাপসা গরমে সারাদিনের ক্লান্তি দূর করতে প্রাকৃতিক বাতাস উপভোগ করতে এ ব্রিজে এসেছেন। লোক সমাগম প্রচুর। তবুও ভালো লাগছে।

দর্শনার্থীরা আরও জানান, তাড়াশ উপজেলার নানা প্রান্ত থেকে এখানে সহজে আসা যাওয়া করা যায়। ঈদের পরদিন দাবদাহ কিছুটা বেশি থাকায় দুপুরের দিকে ঘুরতে ঘুরতে হাপিয়ে উঠে দর্শনার্থীরা। তবে চলনবিলের বিভিন্ন খালে পানি থাকায় ব্রিজে দাঁড়িয়ে বাতাসের স্বস্তি পেয়েছেন বলে জানান তারা।

কথিত আছে, এ বিলের বুকে প্রমোদতরি ভাসিয়ে এক সময় রাজা-বাদশাহ, পাঠান, মোগলরা নিদারুণ ক্লান্তি ঝেড়েছেন। পর্যটকেরা চলনবিলের বিশালতা দেখে অভিভূত হয়েছেন। লেখকেরা রচনা করেছেন নানা কাহিনি। চলনবিলের মাছে ভোজ হয়েছে বনিয়াদদের। কালের বিবর্তনে এসবের অনেকটাই এখন বিবর্ণ। বিলের তলদেশে পলি জমে ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বিশালতা। এরপরেও স্বরূপের জানান দিয়ে নানা সাজে ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে চলনবিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

পানিতে চুবিয়ে সন্তান হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

১১

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

১২

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

১৪

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

১৬

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১৭

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১৯

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

২০
X