জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

জাজিরা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত আজিজুল মল্লিক ও তার স্ত্রী নিলুফা বেগম। ছবি : সংগৃহীত
জাজিরা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত আজিজুল মল্লিক ও তার স্ত্রী নিলুফা বেগম। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

মৃতরা হলেন, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিকের কান্দি গ্রামের মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) এবং তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বৈদ্যুতিক তারের লিকেজ জায়গায় স্কসটেপ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকেন নিলুফা বেগম। এ সময় তার স্বামী বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মৃত আজিজুল মল্লিকের চাচাতো ভাই বোরহান মল্লিক কালবেলাকে বলেন, সন্ধায় ভাবি পুরোনো তারের লিকেজে স্কসটেপ লাগাতে গেলে বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে আমার ভাই এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে উভয়ের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ভারত ম্যাচ বয়কটে যেসব ক্ষতির মুখে পাকিস্তান

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১০

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

১১

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১২

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১৩

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১৪

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৬

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৭

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৯

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

২০
X