ভবতোষ চৌধুরী নুপুর, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাত বদলে ডিমের দাম ৪ টাকা বাড়ছে

ট্রাক থেকে নামানো ফার্ম থেকে আনা হচ্ছে ডিম। ছবি : কালবেলা
ট্রাক থেকে নামানো ফার্ম থেকে আনা হচ্ছে ডিম। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় প্রায় ২ হাজারের মতো লেয়ার, ব্রয়লার ও সোনালি মুরগির খামার রয়েছে। এর মধ্যে ৪৩টি খামার রয়েছে লেয়ার মুরগির। আর এসব মুরগির খামার থেকে প্রতি মাসে গড়ে ৮ লাখের উপরে ডিম উৎপাদন হয়।

তবে গত ১ সপ্তাহের ব্যবধানে খামার থেকে প্রতি পিস ডিম ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ১১ টাকার ওপরে। এতে ১০০ পিস ডিম বিক্রি হচ্ছে ১১৬০ টাকা দরে। পাইকারি বাজারে ফার্মে থেকে প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে, যা প্রতি পিস ডিমের দাম পরে ১৩ টাকার ওপরে।

এদিকে, খুচরা বাজার ও পাড়া-মহল্লার দোকানগুলোতে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা দরে। এতে প্রতি পিস ডিমের দাম পরছে ১৪ টাকার উপরে, যা পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ১ টাকা পিস বৃদ্ধি পেয়ে ডজন প্রতি ১২ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।

আব্দুল মতিন ডিমের আড়তদের স্বত্বাধিকারী মো. আব্দুল মতিন জানান, ফার্ম থেকে প্রতি পিস ডিম ১১ টাকা ৬০ পয়সা দরে ক্রয় করতে হচ্ছে, যা আমদের প্রতি পিস বিক্রি করতে হচ্ছে ১৩ টাকা দরে। এতে এক ডজন ডিমের দাম পরছে ১৬০ টাকা। আর সাদা ডিম পড়ছে ১৫৫ টাকা।

ভাই ভাই পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী হুমায়ূন গাজী জানান, মুরগির খাবার তৈরির মূল উপাদান তৈল আর ভুট্টা। বর্তমানে এর দাম অনেক বেশি। পাশাপাশি পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। তাই মুরগির উৎপাদন খরচ বেশি হওয়াতে মুরগিসহ ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া ফার্ম থেকে কয়েক হাত হয়ে ভোক্তাদের কাছে যাওয়ার পর তা প্রতি পিস ৩ থেকে ৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। তবে এখানে পণ্য পরিবহনে চাঁদাবাজির কোনো বিষয় নেই।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, গত ১ সপ্তাহের ব্যবধানে ফার্ম থেকে প্রতি পিস ডিম ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে প্রতি পিস ডিম ৮ থেকে ৯ টাকা দরে বিক্রি হয়েছে, যা বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় ১১ টাকা ওপরে। জেলায় ৪৩টি লেয়ার, ১৫০০ ব্রয়লার ও ৩৬০ টি সোনালি মুরগির খামার রয়েছে। ৬টি উপজেলার মধ্যে ডিম দেওয়া লেয়ার মুরগির খামার সবচাইতে বেশি মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর ও গজারিয়া উপজেলায়। প্রতি মাসে এসব খামার থেকে ৮ লাখ ২২ হাজার ডিম উৎপাদন হয়।

তিনি আরও বলেন, জেলায় চাহিদার তুলনায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন বেশি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১০

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১১

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১২

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৩

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৪

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৫

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৬

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৭

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৮

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৯

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

২০
X