দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের সঙ্গে রাস্তা তৈরি করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান

রাস্তা নির্মাণে ব্যস্ত ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু (বাঁয়ে)। ছবি : কালবেলা
রাস্তা নির্মাণে ব্যস্ত ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু (বাঁয়ে)। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা তৈরি করে প্রশংসায় ভাসছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু। বুধবার (২৬ জুন) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়ায় যাতায়াতের সমস্যা সমাধানের জন্য নতুন করে একটি রাস্তা তৈরি করা হয়।

শ্রমিকদের সঙ্গে স্বেচ্ছাশ্রমে রাস্তা তৈরি করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন এ ইউপি চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাজিপাড়া সংলগ্ন একটি ছোট নদী রয়েছে। নদীর ওপারে এ এলাকায় মানুষের কয়েকশ বিঘা আবাদি জমি রয়েছে। যাতায়াতের জন্য রাস্তা এবং ব্রিজ না থাকায় এ জমিগুলো থেকে ফসল আনতে এলাকাবাসীর সমস্যার সম্মুখীন হতে হতো। আবাদি জমিতে যাতায়াতের সমস্যা নিরসনের জন্য হাজিপাড়া থেকে সর্দারের বাড়ি পর্যন্ত নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। সেই দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নতুন করে এ কাঁচা রাস্তাটি তৈরি করা হয়।

এদিকে যাতায়াতের জন্য নতুন করে রাস্তা তৈরি করে দেওয়ায় খুশি এলাকাবাসী। লাবু ইসলাম নামে এক শিক্ষার্থী জানায়, ‘অনেকদিন ধরেই রাস্তা না থাকায় আবাদি জমিতে যাতায়াতে সমস্যা হতো আমাদের। আজকে চেয়ারম্যান নিজেই শ্রমিকদের সঙ্গে নিয়ে নতুন করে রাস্তা তৈরি করে দিয়েছে। শুনেছি, সামনে নাকি ব্রিজও করে দেবে। আমরা চেয়ারম্যানের এ কাজে অনেক খুশি।’

নতুন রাস্তা তৈরির বিষয়ে দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু প্রতিবেদককে জানায়, ‘হাজিপাড়া সংলগ্ন নদীর ওই পারে ৫০০ থেকে ৭০০ লোকের আবাদি জমি রয়েছে। যাতায়াতের রাস্তা না থাকায় বেশ ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীদের। তাই ইউনিয়ন পরিষদের অর্থায়নে নতুন করে এ রাস্তাটি তৈরি করা হলো। আশা করছি, খুব শিগগিরই এখানে ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে। ইউনিয়নের সাধারণ মানুষের জন্য আগেও কাজ করেছি ইনশাআল্লাহ আগামীতেও এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X