কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে প্রাণিসম্পদের পরিচালকের বিরুদ্ধে মামলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুর। ছবি : সংগৃহীত
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুর। ছবি : সংগৃহীত

মারধর, হত্যাচেষ্টা, চুরির অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুরসহ তিনজনের বিরুদ্ধে অধিদপ্তরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. আজিজুল ইসলাম মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেগিস্টগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী বাদীর পক্ষে আইনজীবী তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এ মামলার অপর দুই আসামি হলো- অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. আনিছুর রহমান ও প্রকল্প পরিচালক অসিম কুমার দাস।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আজিজুল ইসলাম প্রতিদিনের ন্যায় ২৪ জুন সকাল ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে বের হন। কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝে পৌঁছালে আনিছুর রহমান ও অসিম কুমার দেশীয় অস্ত্র নিয়ে ওৎপেতে থাকে। তারা আজিজুল ইসলামের গাড়ি রোধ করেন। তাকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। আজিজুল ইসলাম গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন। মলয় কুমার তার গলা টিপে ধরেন। অসিম কুমার তাকে পিটিয়ে আহত করেন। তিনি মাটিতে পড়ে গেলে আনিছুর রহমান তার পকেটে থাকা ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান। পরে অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১০

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১১

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১২

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৩

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৪

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৫

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৬

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৭

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৮

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৯

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

২০
X