কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আসরে ডেকে ধর্ষণ করেন পুলিশ কর্মকর্তা, পরোয়ানা জারি

অভিযুক্ত সোহেল উদ্দীন প্রিন্স। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সোহেল উদ্দীন প্রিন্স। ছবি : সংগৃহীত

হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল মামুন মামলার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বিষয়টি জানিয়েছেন।

গত বছরের ২৩ নভেম্বর সোহেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক নারী ঢাকার আদালতে মামলা করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় সোহেলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীও একজন সরকারী কর্মকর্তা। পরিচয়ের সুবাদে এএসপি সোহেলের সঙ্গে তার বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সোহেল তাকে রমনা পুলিশ অফিসার্স মেসে ডাকেন। সেখানে তার আত্মীয়-স্বজন উপস্থিত থেকে কাজির মাধ্যমে বিয়ে হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ওই নারী ওইদিন সন্ধ্যায় তার আত্মীয়-স্বজনসহ রমনা পুলিশ অফিসার্স মেসে যান। সেখানে সোহেল ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করলে আসামি জানায় কিছুক্ষণের মধ্যে সবাই এসে যাবে। পরে তারা দুজন কথা বলতে থাকেন। এক পর্যায়ে সোহেল তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। ওই নারী জানিয়েছেন, সোহেল আগেও বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন।

সোহেল উদ্দিন বর্তমানে বরখাস্ত অবস্থায় আছেন। তিনি ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X