কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

আমির হামজাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজা। ছবি : সংগৃহীত
আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজা। ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ দিন ধার্য করেন।

এ মামলার অপর আসামিরা হলেন- আল সাকিব, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, হারুন ইজাহার চৌধুরী, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।

এদিন জামিনে থাকা আমির হামজাসহ ছয় আসামি আদালতে হাজিরা দেন। এ সময় কারাগারে আটক আসামি সাকিবকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত এ মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী ১৮ আগস্ট অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। আসামি হামির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X