কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাত হারানো মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না : হাইকোর্ট

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উচ্চক্ষমতার বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পর্শ হয়ে নোয়াখালী মাইজদীর কলেজছাত্র মাহমুদুন নূর মাহমুদের হাত হারানোর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উচ্চক্ষমতার বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পর্শ হয়ে নোয়াখালী মাইজদীর মাহমুদুন নূরের হাত হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়। প্রতিবেদনে বলা হয়, নোয়াখালী মাইজদীর শহর মসজিদ মোড়সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্মিত পদচারী-সেতুর ওপর দিয়ে গেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উচ্চক্ষমতার বৈদ্যুতিক সঞ্চালন লাইন। ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন কলেজছাত্র মাহমুদুন নূর মাহমুদ (১৮)। একই ঘটনায় আহত হন আরও দুজন। তারা তিনজনই শহরের পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

১০

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১২

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১৩

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১৪

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৫

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৭

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৮

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

২০
X