কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা দুদকের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন।

সোমবার (১৫ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।

গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে গত ২ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত চার্জশিট আমলে গ্রহণ করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলি করেন।

গত ২ জুন এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে দুদক ও আসামিপক্ষ শুনানি করেন। তবে শুনানি শেষে হলেও আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন। ওইদিন আদালত দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজলকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করে শোনাতে বলেন। তখন তিনি আসামিদের অভিযোগ পড়ে শোনান। পড়া শেষে আপনারা দোষী না নির্দোষ জানতে চাওয়া হয়।

ড. ইউনূসসহ অপর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১০

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১১

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১২

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৩

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৪

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

১৫

চোখের জলে বিদায়...

১৬

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১৭

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১৮

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১৯

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ সাক্ষী হলো ব্রাজিল

২০
X