কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশ ঘিরে অভিযান

সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়ায় ৯৬ জন গ্রেপ্তার

সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়ায় ৯৬ জন গ্রেপ্তার

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশের অভিযানে আটক ৪৪৭ জনের মধ্যে ৯৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মূলত, ভবঘুরে, অভ্যাসগত অপরাধী বা কোথাও একত্র হওয়ার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর ধানমন্ডি, বংশাল ও কোতোয়ালি থানার পুলিশ এই ৯৬ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪, ৫৫ ও ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী, সন্দেহের বশবর্তী হয়ে পরোয়ানা ছাড়া যে কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। ৫৫ ধারা অনুযায়ী, ভবঘুরে, অভ্যাসগত অপরাধে জড়িত ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশের গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে। ১৫১ ধারা অনুযায়ী, আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের কথা জানতে পারলে পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে।

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪, ৫৫ ও ১৫১ ধারায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করছে সরকার। যার সুনির্দিষ্ট পেশা আছে, যিনি সম্মানিত মানুষ, তাকেও ভবঘুরে-অভ্যাসগত অপরাধী হিসেবে আদালতে সোপর্দ করা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ নয়াপল্টনের হোটেল মিডওয়েতে দুই ঘণ্টা ধরে অভিযান চালায়। সেখান থেকে ৪৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

একই সঙ্গে বুধবার রাতে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার নিচতলার একটি ফ্ল্যাট থেকে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, ডিবির সহায়তায় বুধবার রাতে এই ১০ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পুলিশ ৪৩ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার ঢাকার আদালতে পাঠায়। পরে তাদের কারাগারে পাঠান আদালত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১০

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১১

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১২

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৩

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৪

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৫

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৭

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৮

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৯

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

২০
X