কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আবারও রিমান্ডে টুকু-জয়-সোহায়েল

আরিফ খান জয়, শামছুল হক টুকু ও মোহাম্মদ সোহায়েল (বাঁ থেকে)। পুরোনো ছবি
আরিফ খান জয়, শামছুল হক টুকু ও মোহাম্মদ সোহায়েল (বাঁ থেকে)। পুরোনো ছবি

আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামছুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন এ মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া তাদের ফের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

এ সময় তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২৫ আগস্ট এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১০

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১২

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৩

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৪

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৫

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৬

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৮

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৯

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

২০
X