কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফের হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সালমান-আনিসুল-শাহজাহান

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং সাবেক এমপি শাহজান খান। ছবি : সংগৃহীত
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং সাবেক এমপি শাহজান খান। ছবি : সংগৃহীত

রাজধানীর দুই থানায় করা পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি শাহজান খান ও সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সকালে আনিসুল হক, শাজাহান খান ও সালমান এফ রহমান এবং সাদেক খানকে আদালতে আনা হয়।

শেরে বাংলা নগর ও তেজগাঁও থানায় করা হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাজাহান খান ও সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়।

এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার আলাদা দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরদিকে শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X