কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
যুবদল নেতা শামীম হত্যা

নজিবুর ও আমিনুলকে ৩ দিন করে রিমান্ড

নজিবুর রহমান ও আমিনুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
নজিবুর রহমান ও আমিনুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে ৩ দিনের করে রিমান্ড দিয়েছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস আদালতে আসামিদের উপস্থিতিতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নজিবুর রহমান ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। দুই বছর পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান তিনি। গতকাল (রোববার) রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে ২০২৩ সালের মার্চে অবসরে যান মো. আমিনুল ইসলাম খান। গতকাল (রোববার) রাজধানীর বনানী থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার এজহার থেকে জানা যায়, ২০২৩ সালে ২৮ অক্টোবর ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন। হামলায় শামীম নামক এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পূর্বে গ্রেপ্তাকৃত আসামিদের জিজ্ঞেসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামি মো. আমিনুল ইসলাম খান ও মো. নজিবুর রহমানকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞেসাবাদ প্রয়োজন বলে জানায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X