কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি?

তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত
তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি। বিতর্কিত মন্তব্যের জেরে ওএসডির (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করতেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।

পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামের বাড়ি নসিবপুর হলেও ইসমাইল হোসেন ময়মনসিংহে থাকেন। মাঝে মধ্যে তারা নসিবপুর আসেন।

উর্মির বাবা ইসমাইল হোসেনের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, তাপসী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। ২০২২ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড়।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

তবে কয়েক ঘণ্টা পর তার ফেসবুকে ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না। এ ছাড়াও তার ফেসবুক আইডিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিনি আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু পোস্টও করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X