কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ জন রিমান্ডে 

সেনা ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত
সেনা ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ছয় জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। পরে আসামিদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

১১

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১২

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১৩

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৪

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১৫

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৬

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৭

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৮

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৯

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

২০
X