কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার হাজি সেলিম 

হাজি সেলিম। ছবি : সংগৃহীত
হাজি সেলিম। ছবি : সংগৃহীত

বকশিবাজার আলিয়া মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়ে ফজলুল করিম নামক এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করার ঘটনায় চকবাজার থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লালবাগ থানা শাখার সভাপতি শাওনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের হাজির করেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান।

এসময় তিনি আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ হাজি সেলিমকে নিরাপরাধ দাবি করে জামিনের আবেদন করেন। তিনি আদালতের কাছে প্রশ্ন রাখেন -বাকপ্রতিবন্ধী হাজি সেলিম কীভাবে শিক্ষার্থীদের হত্যার নির্দেশ দেবেন? জানান ওকালতনামায় স্বাক্ষর করা ছাড়া কোনো কিছুই করতে পারেন না বা বোঝাতে পারেন না হাজি সেলিম। দিনের পর দিন রিমান্ডে নিয়ে বা কারাগারে আটকে রেখে তার কাছ থেকে কী তথ্য জানার চেষ্টা চলতে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি। এর আগে এজলাসে আকারে-ইঙ্গিতে দীর্ঘক্ষণ আইনজীবীর সাথে কথা বলেন হাজি সেলিম।

আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, বাকপ্রতিবন্ধীর যুক্তিতে তিনি জামিন পেতে পারেন না। এসময় তিনি হাজি সেলিমের নানা অপকর্মের দিকও তুলে ধরেন।

মামলার তথ্য বিবরণী থেকে জানা যায় গত ০৫ আগস্ট বকশিবাজার আলিয়া মাদ্রাসার সামনে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই হামলায় সরাসরি জড়িত ছিলেন হাজি সেলিম ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শাওন। হামলায় ফজলুল করিম গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে নিজে বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X