কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বজনকে ‘উড়ন্ত চুমু’ দিলেন হাজী সেলিম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। ছবি : কালবেলা
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। ছবি : কালবেলা

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিমকে আদালতে দেখতে আসেন ভাইয়ের মেয়েসহ স্বজনরা। তবে স্বজনদের কাছে না পেয়ে ভাতিজিকে দূর থেকে হাত দিয়ে ‘উড়ন্ত চুমু’ (ফ্লায়িং কিস) দেন হাজী সেলিম।

সোমবার (৫ মে) সকালে তাকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়।

এরপর তাকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে তোলা হচ্ছিল। এ সময় দূরে ভাতিজিসহ স্বজনদের দেখেন হাজী সেলিম। এ সময় ভাতিজিকে 'উড়ন্ত চুমু' দেন তিনি। পরে শুনানি শেষে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়।

এদিন কারাগারে দেওয়া পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে আসেন হাজী সেলিম। পরে কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন।

এদিকে শুনানি শেষে আবার হাজতখানায় নিয়ে যাওয়ার সময় হাজী সেলিম পুলিশ সদস্যদের ওপর চিৎকার-চেঁচামেচি করেন। 'হ্যাত হ্যাত' করে তাদের ওপর রাগ প্রকাশ করেন হাজী সেলিম।

চুমুর বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, হাজী সেলিমকে দেখতে তার ভাইয়ের মেয়েসহ স্বজনরা আসেন। তবে চুমু দেওয়ার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। এ ছাড়া পত্রিকার বিজ্ঞপ্তির বিষয়ে আইনজীবী বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এ জন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজখবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X