কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ

ছবি : ভিডিও থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজি সেলিমের ‘মদিনা ডেভেলপার’ কোম্পানির নির্মিত একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় অভিযানে ৬টি গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুলশান আরা মাসুদা টাওয়ার নামে ভবনটির ১২তলায় এ অভিযান শুরু হয়। ভবনটির বেসমেন্টে একটি গোপন কক্ষে ৩টি বিলাসবহুল গাড়িসহ ৬টি গাড়ি পাওয়া যায়।

জানা গেছে, জব্দ হওয়া বিলাসবহুল গাড়ির মধ্যে বিএমডব্লিউ ব্র্যান্ডের সাদা গাড়িটি হাজি সেলিমের। একটি তার ডেভেলপার কোম্পানি মদিনার ট্রেডিং করপোরেশনের নামে। বাকি একটি শিল্পপ্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির নামে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, জব্দ হওয়া গাড়িগুলোর কাগজপত্র ও চাবি এখনো পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি, তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভাড়াটিয়াদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন। বাড়িটিতে সাধারণ মানুষ বা অন্য কেউ খুব কম সময় থাকেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজি সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১০

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১১

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১২

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৩

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৫

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৬

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৭

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৮

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৯

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

২০
X