কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াসার তাকসিম ও সাবেক নাসিক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাকসিম এ খান ও ডা. সেলিনা হায়াৎ আইভী। পুরোনো ছবি
তাকসিম এ খান ও ডা. সেলিনা হায়াৎ আইভী। পুরোনো ছবি

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান। এর আগে গত ২১ আগস্ট তার বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় তাকসিম আহমেদ খানের বিদেশ গমন স্থগিত করে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত আবশ্যক বলে জানায় দুদক। আবেদনটি আমলে নিয়ে আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিচারক গত ৬ নভেম্বর সাবেক নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তবে বুধবার (১৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ পায়। পরবর্তীতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করেন।

অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। আবেদনটি আমলে নিয়ে আদালত ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১০

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১১

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১৩

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৪

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

১৫

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

১৬

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১৭

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১৮

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১৯

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

২০
X