সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছাল

ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত
ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলার গ্রেপ্তার শুনানি পিছিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে সেটি পেছানো হয়। আগামী ১৮ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান।

তিনি আরও জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন দাঁড়াতে পারেনি। পরে সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানির তারিখ পিছিয়ে ১৮ নভেম্বরে করার আদেশ দেন। ওইদিন আসামিকে সশরীরে হাজির করা সম্ভব না হলে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গত ৯ মে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারপর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।

গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে ৫টি মামলায় জামিন দেন। একই দিন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন। পরদিন ফতুল্লা থানা পুলিশ আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। আদালত ৫টি মামলাতেই ‘শ্যোন অ্যারেস্ট’-এর আবেদনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছিলেন।

অন্যদিকে পাঁচ মামলায় আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন গত বুধবার স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X