কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গুমের অভিযোগ দায়ের করা মামলায় আগামী সোমবার (২ ডিসেম্বর) তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই কর্মকর্তা হলেন, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

প্রসিকিউটর তামিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন- রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের হাজির করার জন্য আজ আবেদন করেছিলাম।

তিনি বলেন, তাদের দুজনের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজ দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুইটি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর (সোমবার) অভিযুক্ত দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।

তামিম আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগ রয়েছে। যেটি আমরা ট্রাইব্যুনালকে শুনিয়েছি। ট্রাইব্যুনালের আইনে আগে গুমের ব্যাখ্যা ছিল কনসাইনমেন্ট টর্চার অ্যান্ড অ্যাবডাকশন মিলিয়ে। ২০২৪ সালের অ্যামেনমেন্ডের পরে ট্রাইব্যুনালের আইনে ফোর্সফুলি ডিজএপিয়ার শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে৷ সেই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে। সেই আইনেই মূলত গুমের অভিযোগে অভিযুক্ত সাবেক দুই র‍্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজিরের আবেদন করেছিলাম।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X