কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে কুরিয়ার কর্মকর্তা ৭ দিনের রিমান্ডে

অভিযুক্ত মনির হোসেন। ছবি : কালবেলা
অভিযুক্ত মনির হোসেন। ছবি : কালবেলা

গ্রাহকের প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের খাতুনগঞ্জ শাখার বরখাস্ত ম্যানেজার মনির হোসেনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে, বরখাস্ত মনির হোসেনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ।

পরে আসামি মনির হোসেনকে আদালতে তোলা হয়। এ সময় কোতোয়ালি থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। বাদীপক্ষের আইনজীবী তার জামিন ও রিমান্ডের বিরোধিতা করেন।

শুনানি শেষে মনির হোসেনের জামিন না দিয়ে ৭ দিনের রিমান্ডে পাঠায় আদালত। জিজ্ঞাসাবাদে গ্রাহকের টাকা আত্মসাতের কথা স্বীকার করে আসামি মনির হোসেন। গ্রাহকের টাকা জমা না দিয়ে মনির হোসেন নিজেই খরচ করেছেন। টাকা ফেরত চাইলে তিনি নানাভাবে ঘোরাতে থাকেন। এমনকি হুমকিও দেন। ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড।

এর আগে মো. মাইনুল ইসলাম (৩৫), পিতা-মো. মাহাতাব মল্লিক, মাতা-মোসা. হোসনেয়ারা বেগম, স্থায়ী-ধলাপাড়া, মল্লিক বাড়ি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, কর্মক্ষেত্রের ঠিকানা-ম্যানেজার, এইচআর প্রশাসন, এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লি., বাড়ি নং-২০০, ৮নং সেন্ট্রাল রোড, নিউ ডিওএইচএস, থানা-কাফরুল, জেলা-ঢাকা, চট্টগ্রাম কোতোয়ালি থানায় বাদী হয়ে মনির হোসেনর বিরুদ্ধে মামলা করেন।

মামলায় একমাত্র আসামি মো. মনির হোসেন (৩৩), পিতা-আব্দুল মান্নান, মাতা-হোসনেয়ারা বেগম, স্থায়ী- ফতেহপুর, ডাকঘর-জমিদার, হাট-৩৮২৫, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, কর্মক্ষেত্রের ঠিকানা-ম্যানেজার, এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লি., খাতুনগঞ্জ শাখা, কোরবানীগঞ্জ রোড, থানা-কোতোয়ালি, জেলা- চট্টগ্রাম।

মনির হোসেন এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের খাতুনগঞ্জ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, তাকে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে চাকরিচ্যুত করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামি মো. মনির হোসেন এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের খাতুনগঞ্জ শাখায় থাকা অবস্থায় বিভিন্ন সময়ে সুকৌশলে গ্রাহকের প্রায় ছয় লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে। আসামি বিভিন্ন সময়ে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে প্রায় ছয় লাখ টাকা আত্মসাৎ করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X