কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

কামরুল ইসলাম, সোলায়মান সেলিম ও এনবিআরের নজিবুর রিমান্ডে

বাঁ দিক থেকে সাবেক এমপি সোলায়মান সেলিম ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। ছবি : কালবেলা
বাঁ দিক থেকে সাবেক এমপি সোলায়মান সেলিম ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। ছবি : কালবেলা

পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা ৭-এর সাবেক এমপি সোলায়মান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সে সঙ্গে পল্টন মডেল থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে ৩ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার মামলায় সালমান এফ রহমান, গোলাম কিবরিয়া টিপু, কামাল আহমেদ মজুমদার, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মাহবুব আলী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে অংশ নেন। অন্যদিকে আসামিপক্ষে শ্রী প্রাণ নাথসহ একাধিক আইনজীবী শুনানি করেন।

আদালতে কামরুল ইসলাম বলেন, ‘আমি উল্লেখিত এলাকার অধিবাসী নই কিংবা সংসদ সদস্য ছিলাম না। আমাকে এই হত্যার মাস্টারমাইন্ড বলা অমূলক। ২০১৭ সাল থেকে আমি ক্যান্সার আক্রান্ত। আমার শারীরিক অবস্থা বিবেচনায় জামিন আবেদন করছি। আমি একসময় এই আদালতের পিপি ছিলাম, বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলাসহ অসংখ্য মামলার প্রসিকিউটর হিসেবে কাজ করেছি। আমি মন্ত্রী-এমপি ছিলাম। এখন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। এখানে যে আইনজীবীরা আছেন তারা আমার বন্ধু। তাদের নিয়ে কিছু বলতে চাই না।’

এদিকে নজিবুর রহমান বলেন, ‘আমি একজন পেনশনভোগী সরকারি কর্মচারী। সম্প্রতি আমার চোখের অপারেশন হয়েছে। আমাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।’

এছাড়াও রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সালমান এফ রহমানকে, হাতিরঝিল থানার মামলায় গোলাম কিবরিয়া টিপুকে, মিরপুর, কাফরুল ও রামপুরা থানার পৃথক ৩ মামলায় কামাল আহমেদ মজুমদারকে, মিরপুর মডেল থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, মিরপুর থানার পৃথক ২ মামলায় মাহবুব আলীকে এবং মতিঝিল মডেল থানার মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১০

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১১

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১২

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৩

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৪

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৫

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৬

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৭

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৮

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

২০
X