মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে

সাবেক সচিব মো. ইসমাইল হোসেন। পুরোনো ছবি
সাবেক সচিব মো. ইসমাইল হোসেন। পুরোনো ছবি

বিদেশ গমনের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার সমাজকল্যাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. ইসমাইল হোসেনকে দুই দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামি ইসমাইল হোসেনকে জিডি মূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসমাইল হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের যৌক্তিকতায় বলা হয়, বিগত সরকারের অবৈধ কাজে সহায়তা, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তথ্য গ্রহণ, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের সক্রিয় সদস্যসহ মূল হোতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও আসামি কৌশলে বিদেশে গমন করার বিষয়ে নিবিড় জিজ্ঞেসাবাদ প্রয়োজন। এছাড়াও মামলার এজহারে বলা হয়, সাবেক এই সচিব ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) সাবেক এই সচিবকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। মো. ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X