কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইনু-মেনন ফের ৩ দিনের রিমান্ডে

ইনু-মেনন ফের ৩ দিনের রিমান্ডে
হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাদের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইনু-মেনন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আন্দোলনে গুলির নির্দেশ দেন। তাদের জিজ্ঞাসাবাদ করে সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করছি। এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান।

এ সময় ইনুর আইনজীবী আদালতে শুনানিতে বলেন, আন্দোলনের সময় আসামি ইনু এমপি ছিলেন না। আন্দোলনের সময় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি। বরং তিনি যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। আসামি ইনু পাকিস্তান পিরিয়ডে নামকরা ফুটবলার ছিলেন। তিনি গোলরক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি খেলা ছেড়ে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান বর্ষীয়ান রাজনীতিবিদ। তার বয়স হয়েছে। তাকে জামিন দেন। শুনানি শেষে আদালত আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভিতে আজ ‘ইত্যাদি’

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

শিশুর গলায় গরুর রশি বেধে নির্যাতন

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদসংখ্যা এক হাজারেরও বেশি

শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন

নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন, তখনই পেলেন মেসিদের সঙ্গে বিশ্বকাপে খেলার ফোন

১০

হজ পালন শেষে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি

১১

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : শাহে আলম

১২

লেবাননে ৩১০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

১৩

এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা / এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় স্বজনরা

১৪

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ : হুইপ অপু

১৫

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

১৬

একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী 

১৭

বিশাল লুটপাটের বাজেট : জামায়াত 

১৮

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

১৯

রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো

২০
X