কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:০৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবিরের ছয়জনের কারাদণ্ড, রায়ের আগেই পালাল দুজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীর তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ের আগেই আদালত থেকে দুজন পালিয়ে গেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান কালবেলাকে বলেন, ‘আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। তারা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দাখিল করেন। রায় ঘোষণার সময় তাদের খুঁজলে পাওয়া যায়নি। আদালত থেকে পালিয়ে গেছেন। পরে আদালত তাদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা জারি করেন। অপর চার আসামি শুরু থেকে পলাতক রয়েছেন।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২০-২৫ জন জামায়াত-শিবির একটি মিছিল বের করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কোর শহীদ তাজউদ্দীন সরণিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানার এএসআই আ. মালেক দ্রুত বিচার আইনে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X