কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের জন্য কি না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের

আদালতে পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক। ছবি : সংগৃহীত
আদালতে পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। তাদেরও হাজির করা হয়।

এদিন সকাল ১০টার দিকে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে নেওয়া হয়। তাদের আসামিদের জন্য রাখা ডকে রাখা হয়। এ সময় শহীদুল হক কাঠগড়ার এক পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে ছটফট করতে দেখা যায়। আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন। এরপরও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক।

এরই মাঝে ১০টা ৭ মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তাদের ছয়জনকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে মোহাম্মদপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্য শোনেন। ১০টা ১৬ মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তখন শহীদুল হক বলেন, কি না করেছি পুলিশের জন্য। এরপর তাকেসহ অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকার বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শহীদুল হক ২৭ নম্বর এজাহারনামীয় আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে চ্যাম্পিয়নদের কেন নকল ট্রফি দেওয়া হয়?

ভালো মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিদিন কত কদম হাঁটা উচিত?

জুলাই স্মরণ করিয়ে দেবে ক্ষমতা চিরস্থায়ী নয়: চরমোনাই পীর 

শেষ মুহূর্তে বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিয়ে অপ্টার নতুন ভবিষ্যদ্বাণী

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

চরমোনাই পীর / শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

১০

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১২

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

১৩

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

১৪

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

১৫

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১৭

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১৮

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১৯

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

২০
X