কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৯৫৭ বিঘা জমি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় থাকা ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৯ মার্চ) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল সম্পদ জব্দের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় ২৯টি দলিলের সম্পদ পাওয়া গেছে। এসব দলিলে ৩১ হাজার ৫৯৪ শতক বা ৯৫৭ বিঘা জমি রয়েছে। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন এসব স্থাবর সম্পত্তিসমূহ হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা করা, আদালতে চার্জশিট দাখিল ও বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যাহত হবে।তাই উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারা ১৪ মোতাবেক জব্দ করা একান্ত প্রয়োজন।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সদস্যের একটি টাস্কফোর্স টিম তদন্ত করছে। এর আগে দুদক থেকে ৩৯টি ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা অবরুদ্ধ করা হয়। এছাড়া গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি। এছাড়া গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের পাশে পল্লী বিদ্যুৎ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের

ইয়াবাকাণ্ডে পদ হারালেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য

রাস্তা নিয়ে বিরোধের জেরে তুমুল সংঘর্ষ, নিহত ১

দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

মেসির সঙ্গে কী হয়েছিল? এক সপ্তাহ পর মুখ খুললেন মিশর কোচ

১০

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১১

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

১২

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

১৩

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

১৪

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

১৫

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

১৬

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

১৭

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

১৮

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

১৯

ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

২০
X