কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুকের মিথ্যা মামলায় আসামিকে খালাস, উল্টো বাদীকে সাজা

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি : সংগৃহীত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি : সংগৃহীত

যৌতুক দাবির মিথ্যা অভিযোগে করা মামলায় আসামিকে খালাস দিয়ে উল্টো বাদী নাছিমা আক্তারকে সাজা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় ঘোষণা করেন। রায়ে ওই বাদীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই নারীর সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে নাছিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্ম নেয়। পরে স্বামী বিদেশে গিয়েও স্ত্রীর নামে জমি কিনলেও সে বাড়িতে স্বামীর জায়গা হয়নি। একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সিআর (নালিশি) মামলা করেন, যা আদালত খারিজ করে। পরে তার স্বামী তাকে তালাক দেন। তালাকের পরই নাছিমা আক্তার তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। পরে আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এ সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X