আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে, অতঃপর...

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা

বরগুনার আমতলীতে সালিশি পরিষদের অনুমতি ছাড়া পরবর্তী দ্বিতীয় বিয়ে করায় মো. জাকারিয়া হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এ কারাদণ্ডাদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর কালবেলাকে জানান, আসামির স্ত্রী সিথি আক্তার ১ সন্তান ও তার গর্ভে আরেক সন্তান থাকাবস্থায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। নিরুপায় হয়ে সিথি আক্তার তার স্বামীর বিরুদ্ধে সালিশি পরিষদের অনুমতি ছাড়া আবার বিয়ে করায় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ৬(৪)(বি) ধারায় অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X