কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী কামরুলের ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ 

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে এক কোটি ৮৮ লাখ ৫৮ হাজার ৭৩৩ টাকা জমা রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। তারা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখান ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X