কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আইনজীবী অধিকার পরিষদের বিক্ষোভ

আইনজীবী অধিকার পরিষদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
আইনজীবী অধিকার পরিষদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলের নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তি সমূহ মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্রে বিষফোড়ার মতো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত থাকলেও এতোদিনে তা বাস্তবায়ন হয়নি। ১৯৬৭ সালের যুদ্ধের পূর্বের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। অবিলম্বে গণহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হলে একদিন বিশ্ব মানচিত্র থেকে ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে।

তারা আরও বলেন, জাতিসংঘ, ওআইসি ও আরব লীগের মতো সংগঠনগুলো ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। উপরন্তু গাজা থেকে ফিলিস্তিনদের তাড়িয়ে সেখানে অবকাশ কেন্দ্র স্থাপনের কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনরা নিজ দেশেই এখন সবচেয়ে বড় মজলুমে শরণার্থী ও মজলুমে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে মুসলমানরা তাদের প্রথম কেবলা মসজিদুল আকসা মুক্ত করতে একসময় জেগে উঠবে। আর সেই মুক্তিকামী আন্দোলনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। বিশ্বনেতাদের এক করে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। এসময় আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের উদ্যোগে এ বিক্ষোভে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব অ্যাড. সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের সহসভাপতি ও আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. খাদেমুল ইসলাম, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাড. শেখ শওকত হোসেন, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. পারভেজ, অ্যাড. সাজেদুল ইসলাম রুবেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

নতুন কর্মসূচির ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১০

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১১

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১২

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৩

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

১৪

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

১৫

ভারত ছোট দেশ, তারপরও আমরা অসাধারণ সমর্থন পাই: নেতানিয়াহু

১৬

‘আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য’

১৭

স্থলভাগে উঠে এসেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ

১৮

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

১৯

তেহরানে আজ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা, এরপরের কর্মসূচি কী

২০
X