কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

এবার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার 

মডেল মেঘনা আলম। ছবি : কালবেলা
মডেল মেঘনা আলম। ছবি : কালবেলা

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে, মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ১০টায় মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

তারও আগে, বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়।

ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। এর আগে ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

১০

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১১

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১২

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১৩

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১৪

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৫

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১৬

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১৭

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৮

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৯

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

২০
X