বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামকে আইনি নোটিশ দিলেন এনসিপির তিন নেত্রীসহ ৬ নারী

লিগ্যাল নোটিশ। প্রতীকী ছবি
লিগ্যাল নোটিশ। প্রতীকী ছবি

জনপরিসরে নারীকে মাইকে ‘বেশ্যা’ বলার কারণে হেফাজত ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন জন লেখিকা।

সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নাম, উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। এনসিপির তিন নারী নেত্রীর মধ্যে রয়েছেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ।

তারা গণমাধ্যমকে জানিয়েছেনে, নারীদের প্রতি এই ধরনের নীপিড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সেই সুযোগ একেবারেই থাকছে না। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই নতুন বাংলাদেশ সবার হবে এই আশাবাদও তারা ব্যক্ত করেন। সরকারের প্রস্তাবনায় যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদের এই ধরনের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর। নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাবনা বানানো হয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে কিন্তু গালি দেওয়ার সুযোগ নেই।

তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের আওয়ামী সংশ্লিষ্টতার কথাও তুলে ধরেছেন। আওয়ামী সংশ্লিষ্ট রাজনৈতিক দল কীভাবে এই ধরনের পাবলিক সমাবেশ করে এ ব্যাপারেও লিগ্যাল নোটিশে উল্লেখ থাকবে।

তারা আরও প্রশ্ন করেন, ইসলামী যে আইন দেশে আছে সে অনুযায়ী কী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন?

নারী সংস্কার কমিশনকে সামনে রেখে, নারীকে পাবলিক স্পেসে বেশ্যা বলার অধিকার কারও নেই, এই মর্মে অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এই মামলা দাখিল করেন এই ছয় নারী।

আজ ৫ মে দুপুরে তারা এই মামলা দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X