কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজের কাছে অস্ত্র রাখার কারণ জানালেন সুব্রত বাইন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ছবি : সংগৃহীত
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ছবি : সংগৃহীত

আদালতে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বলেছেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমার কাছে অস্ত্র থাকে না, এমন মিথ্যা বলব না।

বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৪৬ মিনিটে তাকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক না থাকায় সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন একথা বলেন।

তিনি বলেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। অস্ত্র রাখি না, এমন মিথ্যা বলব না। ’৮৬ সাল থেকে আমার পেছনে শত্রু। আমার নাম করে অনেকে চাঁদাবাজি করে। কিন্তু আমি নিজেই জানি না। আপনারা খুঁজে বের করুন, আধুনিক যুগের চাঁদাবাজ কারা।

সুব্রত বাইন আরও বলেন, ‘আপনারা সাংবাদিকরা ছবি নেন। ভিডিও নেন। কিন্তু যে যা তাই লিইখেন না। যেটা সত্য সেটা লিখেন। হলুদ সাংবাদিক হইয়েন না। ১৯৯০ সাল থেকে লিখে আসছেন। আমরাও তো পরিবার আছে। আমি কখনো প্রতিবাদ করি নাই। আমি নিজেকে জানি। নিজেকে চিনি। ৬১ বছর হয়ে গেছে’।

এর আগে গত মঙ্গলবার আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলি ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।

পরে আজ বুধবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১০

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১২

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৩

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৪

নির্ভরা

১৫

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৬

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৭

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৮

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৯

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

২০
X