কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

থানায় ঢুকে মব সৃষ্টি, কারাগারে ৩

আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা

রাজধানীর মতিঝিল থানায় ঢুকে মব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আতিকুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন মহসিন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান আহমেদ।

এর আগে, এদিন বিকেলে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মতিঝিল থানার এসআই আবু সালেহ শাহীন। আসামিদের পক্ষে আইনজীবী মেহেদী হাসান সবার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আতিকুর রহমান জামিন শুনানির জন্য আগামী রোববার (০৩ জুলাই) দিন ঠিক করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়, গত বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারকৃতরাসহ ৩০ থেকে ৪০ জন মতিঝিল থানায় প্রবেশ করেন। তারা থানার ওসিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা পুলিশ পরিদর্শকের (তদন্ত) কক্ষে প্রবেশ করেন। সেখানে চার বিচারপ্রার্থীর সঙ্গে আলোচনায় ছিলেন ওসি ও পরিদর্শক। সেখানে গিয়ে আসামিরা ওসিকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কোন সাহসে বাংলার বাণী অফিসে পুলিশ পাঠালেন?’ তারা চিৎকার করে ওসির কাছে কৈফিয়ত জানতে চান। পুলিশ সদস্যরা তাদের উগ্র আচরণ বন্ধ করার অনুরোধ করেন। তার পরও তারা থানার ভেতর ত্রাস সৃষ্টি করে।

মামলায় আরও বলা হয়, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কন্ট্রোল রুমকে জানায় থানা কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স থানায় এলে মব সৃষ্টিকারীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানার এসআই মুহিউদ্দীন মাছুম দ্রুত বিচার আইনে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১১

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১২

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৪

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৫

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৬

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৮

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৯

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

২০
X