মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল কারাগারে শাড়ি-জামদানি উৎপাদন শুরু

টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শনকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ছবি : কালবেলা
টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শনকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ছবি : কালবেলা

টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এ সময় তিনি জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি ও জামদানি শাড়ি উৎপাদনের লক্ষ্যে স্থানীয় ব্যবস্থাপনায় স্থাপিত পাওয়ার লুমের শুভ উদ্বোধন করেন। কারা প্রশাসনের উদ্যোগে কারাবন্দিদের কর্মমুখী ও দক্ষ করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সম্প্রতি কারাগার পরিদর্শনকালে কারা মহাপরিদর্শক বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম পরিদর্শনসহ সম্পূর্ণ কারা এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি কারা প্রাঙ্গণে একটি বকুল ফুলের গাছ রোপণ করেন, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ‘কারাগার শুধু শাস্তির স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কারাবন্দিদের দক্ষ করে গড়ে তুললে তারা মুক্তি পাওয়ার পর সমাজে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি ও জামদানি শাড়ি উৎপাদনের মাধ্যমে কারাবন্দিরা যেমন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখার সুযোগ পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইল জেলা কারাগারে বর্তমানে টাঙ্গাইল শাড়ি ও জামদানি শাড়ির পাশাপাশি লুঙ্গি, গামছা, কয়েদি কাপড় ও কয়েদি শাড়ি, স্টাফদের পোশাক সেলাই, শপিং ব্যাগ, মোড়া, বেড ঝাড়ু, পুঁতির তৈরি বিভিন্ন শোপিস, নকশি কাঁথা এবং হাতে ভাজা মুড়িসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কারাবন্দিদের কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে।’

পরিদর্শন শেষে কারা মহাপরিদর্শক কর্তৃপক্ষের চলমান উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উৎপাদনমুখী কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X