নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় নাগরিক মোস্তফার এনআইডি বাতিল কেন নয়, হাইকোর্টের রুল

মোস্তাফিজুর রহমান মোস্তফা। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান মোস্তফা। ছবি : সংগৃহীত

তথ্য গোপন করে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি এসকে তাহসিন আলী সমন্বিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গত ১৯ আগস্ট এ আদেশ দেন।

একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন উইংয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের ২৮ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, মোস্তাফিজুর রহমান মোস্তফা (৬৭), ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার খুবিরের কুটি গ্রামের বাসিন্দা। অভিযোগ, তিনি ১৯৭৬ সালে ভারত থেকে পালিয়ে এসে কুড়িগ্রামে আশ্রয় নেন এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় মাস জেল খাটেন। পরে রাজনৈতিক ছত্রছায়ায় কুড়িগ্রামে বসবাস শুরু করেন। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক।

কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘তার এনআইডিতে জন্মস্থান কুড়িগ্রাম উল্লেখ থাকলেও, এটি তথ্য গোপনের শামিল। জন্মনিবন্ধন সনদ ছাড়া এনআইডি পাওয়ার কোনো আইন নেই। জেল রেকর্ড পরীক্ষা করলে বিষয়টি স্পষ্ট হবে।’

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান, তথ্য গোপন করে এনআইডি গ্রহণ দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি এক বছরের কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার মানসম্মান ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চলছে। নির্বাচন কমিশন প্রমাণ চাইলে আমি দিতে প্রস্তুত।’

জনস্বার্থে কুড়িগ্রাম পৌর এলাকার বাসিন্দা মো. মাহবুব হোসেন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে এ রুল জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X