কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ
৮৩ কোটি টাকা ঋণখেলাপি

এএফসি হেলথের ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

জনতা ব্যাংকের ৮৩ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় এএফসি হেলথের ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার অর্থঋণ আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার ৫ নাম্বার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন- এএফসি হেলথ লিমিটেডের (কুমিল্লা ইউনিট) ব্যবস্থাপনা পরিচালক এস এম সাইফুর রহমান, জুয়েল খান, মো. আফজাল, মো. জিয়াউদ্দিন, মো. সাইদুল আমীন ও শামসুদ্দোহা তাপস।

মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে, জনতা ব্যাংকের ৮৩ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ৫৯৭ টাকার খেলাপি ঋণ আদায়ের এএফসি হেলথসহ পরিচালকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য এই ঋণ নেওয়া হয়। তবে এই ঋণ গ্রহণের পর কয়েক বছর বাণিজ্যিকভাবে সাফল্যের সঙ্গে হাসপাতাল পরিচালনা করলেও বর্তমানে হাসপাতালটি বন্ধ রয়েছে। বিবাদীরা ঋণ গ্রহণের পর থেকে কোনো টাকাই পরিশোধ করেন নাই। বিবাদীরা ব্যবসায়িক লেনদেনের টাকা বাদী ব্যাংকে জমা না দিয়ে ভিন্ন খাতে ব্যবহার করেছেন। ব্যাংকের পাওনার তুলনায় বন্ধকী সম্পত্তির মূল্য অত্যন্ত অপ্রতুল। বন্ধকী সম্পত্তির সর্বোচ্চ বাজার মূল্য ১০ কোটি টাকার বেশি নয়।

বর্তমানে বিবাদীরা বিপুল দায়দেনা অনাদায়ি রেখে দেশত্যাগের পাঁয়তারা করছেন। তাই নাগরিকদের সঞ্চয়ের সুরক্ষা নিশ্চিত করতে বিবাদীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে জনতা ব্যাংক। নথি পর্যালোচনা করে বিচারক আদালতের আদেশ ব্যতীত এএফসি হেলথের ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সাথে বিবাদীদের উপস্থিতিতে দরখাস্ত শুনানি ও ৩ নম্বর বিবাদী জুয়েল খানের জবাব দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X