স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জাতীয় সংগীতের বদলে এশিয়া কাপে বাজল ‘জালেবি বেবি’

পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। তবে ম্যাচ শুরুর আগের ঘটনার চর্চা চলছে এখন সামাজিক মাধ্যমগুলোতে। ম্যাচের আগে টস থেকে শুরু করে গ্যালারি—সব জায়গায় উত্তেজনা তুঙ্গে থাকলেও পাকিস্তান শিবিরকে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্তের মুখোমুখি হতে হলো জাতীয় সংগীতের সময়।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন পাকিস্তান দলের জাতীয় সংগীত বাজানোর কথা, তখন হঠাৎ স্পিকারে ভেসে আসে টেশার ও জেসন ডেরুলোর জনপ্রিয় গান ‘জালেবি বেবি’! প্রায় ছয় সেকেন্ড ধরে বাজে গানটি। হতবাক হয়ে যান খেলোয়াড় থেকে দর্শক সবাই। এরপর অবশ্য বাজানো হয় পাকিস্তানের জাতীয় সংগীত; কিন্তু তার আগেই হাসিঠাট্টার খোরাক হয়ে যায় ঘটনা।

এর আগে অবশ্য টসেও একবার উত্তেজনার ঝলক দেখা যায়। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন এড়িয়ে যান, এমনকি চোখাচোখিও এড়িয়ে চলেন দুজন। টসে জিতে পাকিস্তান ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সে সিদ্ধান্ত কাজে আসেনি। খুব সহজেই ম্যাচটি জিতে নেয় ভারত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X