কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যে। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি পাশের কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় নারী ও শিশুদের প্রাণহানি ঘটেছে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (এনইউআরটিডব্লিউ)-এর কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বিয়ের অতিথি বহনকারী একটি বাস আংশিক ধসে যাওয়া সেতুর ওপর থামানো হয়েছিল। হঠাৎ বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।

তিনি বলেন, বাসটি নববধূ এবং তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছে দুর্ঘটনার শিকার হয় বাসটি। ধারণা করা হচ্ছে, চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে স্থানীয় প্রতিনিধিরা নিহত পরিবারগুলোর জন্য সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা ধসে যাওয়া সেতুটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করারও দাবি তুলেছেন। তারা সতর্ক করেছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, বাসিন্দাদের এই বিপজ্জনক পথ ব্যবহার করতে বাধ্য হওয়ার কারণে আরও প্রাণহানি ঘটতে পারে।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, এটি শুধু গওয়াল্লি এলাকার সমস্যা নয়, বরডকি ওয়ার্ডের পুরো এলাকার জন্য একটি সংকট। তিনি আরও বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যাতে আরও প্রাণহানি ঘটার আগে তারা আমাদের সহায়তায় এগিয়ে আসেন।

উল্লেখ্য, দুর্বল সড়ক অবকাঠামোর কারণে নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত ৫ হাজার ৪২১ জন নিহত হয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X